বর্তমানে চলছে ডিজিটাল যুগ। ডিজিটাল এই যুগে সবাই তথ্য, প্রযুক্তি ও আধুনিক ডিভাইস গুলোকে কাজে লাগিয়ে উপকৃত হচ্ছে। আমরা যারা ছাত্র-ছাত্রী, তারাও এক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছি। আমারা পড়াশুনার ক্ষেত্রেও তথ্য, প্রযুক্তি ও আধুনিক ডিভাইস গুলোকে ব্যবহার করে সুফল লাভ করতে পারি। 
আমাদের মধ্যে যাদের Smartphone (Android, Windows phone), Laptop, Tab, or Pc যে কোন একটি ডিভাইস আছে তারা এগুলো ব্যবহার করে পড়াশুনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। ছাত্র-ছাত্রীদের উপকারের কথা ভেবে, আমি আমার এই ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় চাকরী প্রাপ্তির ও শিক্ষণীয় e-book দিলাম। আপনারা সহজেই এগুলো ডাউনলোড করে নিয়ে পড়াশুনা করতে পারেন।

আর যদি ডাউনলোড করতে সমস্যা হয়, বা পরতে সমস্যা হয় অথবা আরো যদি বইয়ের প্রয়োজন হয় তাহলে About me তে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভাল থাকবেন। ফেসবুকে আমি

                                                                                                   রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালের ৬ই জুলাই এটি প্রতিষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টি ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দুরে পদ্মা নদীর তীর ঘেঁষে অবস্থিত৷এখন প্রায় ৩০৪ হেক্টর জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫টি উচ্চতর গবেষনা ইন্সটিটিউট, ৯টি অনুষদের অধীনে ৫০টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম৷ ক্যাম্পাসের উত্তর পুর্ব দিক জুড়ে রয়েছে ১১টি ছাত্রহল ৷ ৬টি ছাত্রীহল ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত৷ পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি। পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক এলাকা৷ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ যাদুঘর৷ রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাষ্কর্য৷ আর রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার৷
                                                                                              সাবাস বাংলাদেশ      
সাবাশ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ভাস্কর্যগুলোর অন্যতম। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি শিল্পী নিতুন কুণ্ডু। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য। বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে প্রতীকি ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে প্রকাশভঙ্গীর সরলতা, গতিময়তা, মুক্তিযুদ্ধের চেতনার তেজস্বী প্রকাশ এবং নন্দনতাত্বিক দিক থেকে এই ভাস্কর্যটি অনবদ্য।   
                                                                                                কৃষি অনুষদ ভবন

কৃষি অনুষদ ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণতা দানের উদ্দেশে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কৃষি অনুষদের অধীনে চারটি বিভাগ চালু রয়েছে। বিভাগগুলো হলো-
  • ১। এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন
  • ২। এনিমেল হাজবেন্ডারী এন্ড ভেটেরিনারী সায়েন্স
  • ৩। ফিশারিজ এবং
  • ৪। ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজী




No comments:

Post a Comment